পুরুলিয়ায় বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ‘মাস্টার মাইন্ড’ গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: কানালি গ্রামে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ‘মাস্টার মাইন্ড’কে গ্রেফতার করল পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। ধৃতের নাম ঠিকাদার বেদ। তাকে পশ্চিম বর্ধমানের কুলটি থানার বাসুদেবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজত হয় তার।

এদিকে একই কাণ্ডে আগেই গ্রেফতার হওয়া এবং জেল হেফাজতে থাকা অন্য তিন অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের জেলা হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। ধৃত মাণ্ডিল বেদ, মনই বেদ এবং দীনেশ বেদ এবং খুনের ‘মাষ্টার মাইন্ড’কে নিয়ে খুনের ঘটনার কিনারায় পৌঁছাতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত, ধৃতরা খুনের আগে রেইকি করেছিল। তাদের মনে হয়েছিল, পেট্রোল পাম্পের ম্যানেজার বাড়ি যাওয়ার পথে টাকা নিয়ে যান। তাই তাদের টার্গেট করা হয়েছিল। সেই মতো ৯ জুলাই রাতে পরিকল্পনা ছকে সেখানে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। চাষ মোড়ের পেট্রোল পাম্পে কাজ করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন কানালি গ্রামের বাসিন্দা কানাই পাণ্ডে ও তার বাবা মদন পাণ্ডে। ছেলের মোটর বাইকের পিছনে বসেছিলেন মদন। গ্রামের কাছে ফাঁকা মাঠে আততায়ীদের হামলার মুখে পড়েন দু’জনে। খুন করা হয় তাদের। আর লুট করা হয় টাকা, মোবাইল–সহ আরো বেশ কিছু জিনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *