নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১০ এপ্রিল:
সারা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হচ্ছে রাম নবমী উৎসব। শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে ভারতবর্ষ জুড়েই রামনবমী উৎসবে মেতে উঠেছে হিন্দুরা। পশ্চিমবঙ্গ জুড়েও এ বছর হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে সব জায়গায় মিছিল হয়েছে। তাতে যোগ দিয়েছেন বিজেপির সকলস্তরের নেতারা। তেমনি আজ বিকেলে ব্যারাকপুর ১৫ নম্বর ব্রিজের কাছে হনুমান মন্দির থেকে একটি বিশাল মিছিল হয় ব্যারাকপুর জাগরণ মঞ্চ তরফ থেকে।

কয়েক হাজার মানুষের এই মিছিল কল্যাণী হাইরোড থেকে ঘুরে আবার হনুমান মন্দিরের সামনে এসে শেষ হয়। এই মিছিলে হাজির ছিলেন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি সহ বিজেপি নেতারা।

যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ
বলেন, “রাম চন্দ্র সকলের তাই আজ এই মিছিলে মানুষের ঢল নেমেছে।” এদিনের ব্যারাকপুরের মিছিল থেকে প্রায় ৩০ হাজার টাকার বাজি ফাটানো হয়। ঘোড়ার গাড়িতে শ্রীরামচন্দ্রের ছবি রেখে মিছিল করা হয়। এছাড়া বিভিন্ন রকমের ট্যাবলো ছিল।

