গণ আত্মহত্যার হুমকি দিয়ে পুরুলিয়ায় নিজেদের চাকরির দাবি প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের

সাথী দাস, পুরুলিয়া, ২৭ অক্টোবর: গণ আত্মহত্যার হুমকি দিয়ে নিজেদের চাকরির দাবি জানাল ‘প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি এল এড ঐক্যমঞ্চ’। আজ পুরুলিয়ার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে ওই মঞ্চের সদস্যরা আন্দোলন শুরু করেন। বিক্ষোভরত চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে এই ভাবেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পর ডিপিএসসি অবমাননা করে ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএডদের নিয়োগ প্রক্রিয়া করবে না বলে জানিয়ে দেয়। আজ শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হন জেলার প্রায় ১৫০ জন যুবক যুবতী।

আজ দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের বাইরে প্রায় দু ঘন্টা বিক্ষোভ স্লোগান দেন চাকুরি প্রার্থীরা। পরে অবশ্য পুরুলিয়া সদর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তার পরই এই কর্মসূচি আজকের মতো শেষ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *