ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের উদ্যোগে গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হল গণ বিবাহ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর: ভৌগলিক ও অবস্থানগত কারণে নানা সময় গোপীবল্লভপুর খবরের শিরোনামে উঠে এসেছে। সেই নকশাল আমল থেকে রাজনৈতিক অস্থিরতা,
আন্তরাজ্য অসাধু ব্যবসা, এখানকার পিছিয়ে পড়া মানুষজনের অর্থনৈতিক দূরবস্থার জন্য বেশ কিছুদিন আগে পর্যন্ত শোনা যেত এলাকার কন্যাদায়গ্ৰস্ত পিতারা বাধ্য হতেন তাঁদের আদরের মেয়েকে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খন্ড, ওড়িশার অপরিচিত কোনও একজনের হাতে পাত্রস্থ করতে। এতে অনেক সময় মেয়ের পরিবার প্রতারিত হওয়ার ঘটনাও ঘটত। কখনো আবার পাচার চক্রের হাতে পড়ে যেত মেয়েরা।

তাই আজ থেকে ১৩ বছর আগে এলাকার কিছু উৎসাহি ব্যক্তি উদ্যোগী হয়ে ‘ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন’ নামে একটি সংগঠন গড়ে তুলে ঝাড়খন্ড, ওড়িশা এবং বাংলার গরিব অসহায় পরিবারের পাত্র পাত্রীদের আনুষ্ঠানিক বিয়ে দেওয়া জন্য গণ বিবাহের আসর বসান। সেই থেকে প্রতি বছর ১২ ডিসেম্বর গোপীবল্লভপুর যাত্রা ময়দানে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের উদ্যোগে হয়ে আসছে গণ বিবাহ। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। রবিবার এই গণ বিবাহে ১২ জোড়া পাত্র পাত্রীর বিয়ের আয়োজন হয়। সংগঠনের পক্ষ থেকে বিয়ের আসরে মেয়েকে দেওয়া হয় যাবতীয় দান সামগ্রী। পাশাপাশি এদিনের কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তি, মন্ত্রী, বিধায়করা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *