পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মহা মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ডিসেম্বর: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারি করণ ও অস্বাভাবিক পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়। 

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। এছাড়াও এই মিছিলে মেদিনীপুর পৌরসভার সমস্ত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলটি মেদিনীপুর শহরের রিং রোড হয়ে বিদ্যাসাগর হলে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *