পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: হিন্দু মুসলিম সম্প্রীতির বাঁধনে বেঁধে গণ ভাইফোঁটার আয়োজন নারায়ণগড়ে।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ৬ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয় এদিন। যেখানে এলাকার হিন্দু মুসলিম এবং উঁচু নীচ জাতির ভেদাভেদ ভুলে সকলকে একত্রে বসিয়ে ভাইফোঁটা দিলেন এলাকার মা ও বোনেরা।
এছাড়াও পথচলতি টোটো চালক এবং দোকানদারদের রাস্তায় দাঁড় করিয়ে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করালেন তারা।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অভিনব গণ ভাইফোঁটার আয়োজনে খুশি এলাকাবাসী সহ উপস্থিত মা বোনেরা।

