মেদিনীপুর শহর ও মহিলা তৃণমূলের উদ্যোগে গণ ভাইফোঁটা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: আজ সন্ধ্যায় মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্টেশন রোড সংলগ্ন এলাকার ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দুর্গাপুজোর মাঠে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা” ভাইবোনের স্নেহের ও ভালোবাসার সম্পর্ক অটুট থাক এই পবিত্র বন্ধন। ‘ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক সম্প্রীতির আলিঙ্গনে’ এই বার্তা দিতেই এমন গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মৌ রায়।

আজ সমাজের সর্বস্তরের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভাই ফোঁটা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্যা তথা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, তৃণমূলের আইনজীবী শেলের সভাপতি গৌতম মল্লিক, সমাজসেবী তারাপদ পাল, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, টোটন সাসপিল্লি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *