সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জুন: তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে উত্তাল হয়ে ওঠে কোতুলপুরের ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও গ্ৰামবাসীরা শিক্ষককে বেদম মারধর করে। তার মোটরসাইকেলটিও ভাঙ্গচুর করে।
অভিযোগ, গতকাল স্কুলে মিড ডে মিলের চাল দেওয়া হয়। এরজন্য স্কুলের সব পড়ুয়া স্কুলে হাজির হয়। অভিযোগ, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে শিক্ষক আটকে রেখে অশ্লীল আচরণ ও তার শ্লীলতাহানী করে। মেয়েটি ঘটনাটি বাড়িতে জানায়।
এই খবর জানাজানি হতেই সারা এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়।আজ ওই শিক্ষককে পেয়ে অভিভাবক ও গ্ৰামবাসীরা মারধর করে।খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

