ট্রেন চালুর দাবিতে বেলদাতে গণ অবস্থান 

জে মাহাতো, মেদিনীপুর, ১২ নভেম্বর:
 বুধবার হাওড়া থেকে খড়গপুর  এবং মেদিনীপুর পর্যন্ত লোকাল ট্রেন চলা শুরু হলেও দক্ষিণ-পূর্ব রেলের  খড়গপুর শাখার বেলদা লাইনে শুরু হয়নি। এজন্য বেলদা থেকে লোকাল ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার  একটি মিছিল করে সেখানকার গান্ধী পার্কে গণবিক্ষোভ অবস্থান কর্মসূচি নেয় বেলদা ফেডারেশন অফ  ট্রেড অর্গানাইজেশনের সদস্যরা।

তাদের প্রশ্ন,  বুধবার রাজ্যের বিভিন্ন জায়গা সহ খড়গপুর এবং মেদিনীপুরে  রেল চলাচল শুরু হলেও বেলদা  লাইনে  কেন চালানো হবে না?  বৃহস্পতিবার সকালে দেখা গেছে বেলদা স্টেশনে কোনও যাত্রী নেই। টিকিট কাউন্টারে তালা ঝুলছে। বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চলা শুরু হলেও এই রুটে ট্রেন না চালু হওয়ায় উদ্বিগ্ন নিত্যযাত্রীদের একাংশ।বেলদার ট্রেড অর্গানাইজেশনের সদস্যরা জানান, তাদের এই দাবি না মানা হলে পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *