ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ এপ্রিল: নতুন করে করোনা আবার শক্তি বাড়াতে শুরু করেছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আশুই বাজারে পথ চলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিলেন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজ়েশনের সদস্যরা। এদিন সাধারণ মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার সাথে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেন ওই অরগানাইজেশন সদস্যরা।

এদিন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সম্পাদক সনাতন দাস, বলেন নতুন করে করোনা আবার শক্তি বাড়াতে শুরু করেছে, কিন্তু সাধারণ মানুষ আগের মতো আর সচেতন নন তাই আজকে আমরা পথচলতি মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্ক তুলে দিলাম। সাথে সাথে করোনা সচেতনতার সমস্ত নিয়ম মেনে চলতে বললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *