করোনার সংক্রমণ রোধে ঘাটাল থানার ওসির নেতৃত্বে মাস্ক চেকিং, আটক ৮

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৯ জুন: করোনা পরিস্থিতিতে মাস্ক পরা জরুরি। কিন্তু কিছু মানুষজন আছেন যারা এখনো বেপরোয়াভাবে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যে কার্যত লকডাউন চলছে তা সত্ত্বেও কিছু মানুষের বেপরোয়া আচরণ কিছুতেই শুধরাচ্ছে না।

২৯ জুন মঙ্গলবার ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে পুলিশ মাস্ক চেকিং করে। মাস্ক না পরার জন্য পুলিশ ৮ জনকে আটক করেছে। মাস্ক পরার জন্য পুলিশ এই দিন মানুষজনকে কড়া সতর্ক বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *