৩০ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে শহিদ দিবস, স্বাধীনতা সংগ্রামীদের উদ্দ্যেশে মানুষকে ২ মিনিট নীরবতা পালনের আর্জি কেন্দ্রের

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: ৩০ জানুয়ারি গান্ধীজীর শহিদ দিবসের স্বাধীনতা সংগ্রামে শহিদদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুই মিনিট নীরবতা পালনের জন্য নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতেতে জানানো হয়েছে ওই দিন বেলা ১১ টার সময় সাইরেন বাজিয়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর বন্দুকের ফায়ারিং করে। কেন্দ্রের এই নির্দেশের পরেই নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপিও।

রাজ্যের প্রতিটি কোনায় যাতে মানুষ এই দুই মিনিট নীরবতা পালন কর্মসূচিতে অংশগ্রহণ করে সেই বিষয়ে আলাদা করে উদ্যোগী হয়েছে বঙ্গের পদ্ম শিবির। ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। রাজ্যের বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্বরা আগামী ৩০ জানুয়ারি যে যেখানে থাকবেন সেখানেই তারা নীরবতা পালন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি বাংলার প্রতিটি মানুষ যাতে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সে ব্যাপারে রাজ্য বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হবে।

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। কয়েক মাস আগের এক রবিবার মন কি বাত অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে জাতির উদ্দেশ্যে তার বিশেষ আর্জি ছিল আগামী দুই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। ডিপিতে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি। এবার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ৩০ জানুয়ারি ২ মিনিটের বিশেষ নীরবতা পালনের কর্মসূচি নিল মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *