শারীরিক প্রতিবন্ধী বৈশালীর জন্য পাত্র খুঁজে বিয়ে দিলেন ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ নভেম্বর: ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকারের চেষ্টায় চার হাত এক হল শারীরিক প্রতিবন্ধী বৈশালী এবং অভিজিৎ এর। এই ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই বিয়েটি ছিল অন্যদের থেকে একদমই আলাদা, কারণ একজন শারীরিক প্রতিবন্ধীকে ছোট থেকে মানুষ করে তার দুই হাতকে চারহাত করা এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।

এদিনের উভয়পক্ষের আত্মীয়-স্বজন এবং ইসলামপুরের বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে বিবাহটি সম্পন্ন হয়। ইসলামপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদ্ধাত্রী সরকার যার তত্ত্বাবধানে এই বিয়েটি অনুষ্ঠিত হয় তিনি জানান, এই বিয়েতে প্রত্যক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন ইসলামপুর বিজ্ঞান মঞ্চ সহ ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির কর্তৃপক্ষ এবং ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তিনি আরো জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী বৈশালীর একের পর এক বিয়ের সম্বন্ধ ঠিক হলেও দু-তিন দিন পর তা ভেঙে যেতো। অবশেষে পাত্রী বৈশালীর এক বান্ধবী জগদ্ধাত্রী সরকারকে জানান যে একজন শারীরিক প্রতিবন্ধী পাত্রের জন্য একজন শারীরিক প্রতিবন্ধী পাত্রীর সন্ধান চলছিল। জগদ্ধাত্রী সরকার সেই সূত্রে পাত্র পক্ষের সঙ্গে যোগাযোগ করেন যারফলে বৈশালী এবং অভিজিতের চার হাত এক করা সম্ভব হয়। অবশেষে ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির তাদের সুষ্ঠভাবে বিবাহ সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *