ডেবরায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো। তিন নম্বর সত্যপুর অঞ্চলের ট‍্যাবাগেরা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ১৫ কিমি অতিক্রম করে বালিচক অডিটোরিয়ামে শেষ হয়।

এই প্রতিযোগিতায় ১১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী হুমায়ূন কবির ‌এই প্রতিযোগিতার সূচনা করেন। তিনি নিজেও দৌড়ে পা মেলান। আগামী একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো, এই শ্লোগানকে সামনে রেখে বিধায়ক যুবশক্তিকে আরো শক্তিশালী ও সঙ্গবদ্ধ করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িক সেলিমা খাতুন, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, সভানেত্রী জয়ন্তী ভট্টাচার্য্য সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *