মাওবাদী আতঙ্ক! ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সব থানায় আগামী ১৫ দিন জারি হাই এলার্ট

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল: এবার আগামী ১৫ দিনের মধ্যে মাওবাদী নাশকতার আশঙ্কার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই এবার সত্যি সত্যিই জঙ্গলমহলের সমস্ত থানাতে ‘হাই অ্যালার্ট’ জারি করল রাজ্য সরকার। আগামী ১৫ দিন জারি থাকবে এই ‘হাই অ্যালার্ট’। জঙ্গলমহলে মাওবাদী নাশকতার গোপন সংবাদ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই, জঙ্গল মহলজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানাগেছে। বাতিল করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন থানায় কর্মরত সমস্ত পুলিশ কর্মীর ছুটি। ছুটি বাতিল করে নিজ নোজ থানায় রিপোট করতে বলা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে খবর এসেছে, আগামী ১৫ দিনর মধ্যে মাওবাদীরা বড়সড় হামলা চালাতে পারে জঙ্গলমহলে। মাওবাদীরা নিশানা করতে পারে জঙ্গলমহলের বিভিন্ন থানা বা পুলিশ ক্যাম্পকে। তাই আগাম আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়ে হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই জঙ্গলমহলে ফের মাওবাদীদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে মাওবাদী পোস্টার। মূল শাসক দলের নেতৃত্বদের দূর্নীতিকে হাতিয়ার করে আন্দলনে নেমেই গত ৫ ও ৮ তারিখ বনধে সাড়া ফেলেছে। এমনকি, ঝাড়গ্রাম জেলা থেকে ল্যান্ড মাইনও উদ্ধার হয়েছে সম্প্রতি। গত ৭ তারিখ বেলপাহাড়িতে তাজা ল্যান্ড মাইন উদ্ধার করে নিষ্ক্রীয় করেছিল যৌথ বাহিনি।

অপরদিকে গত ১৭ মার্চ শালবনীর রঞ্জার জঙ্গলে যে ল্যান্ডমাইন পাওয়া গিয়েছিল, সেটিকে নকল বলা হলেও, যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল। অন্যদিকে, ঝাড়গ্রামে পাওয়া ল্যান্ডমাইন এবং গত ৮ এপ্রিলের মাওবাদী বনধের সাফল্য জঙ্গলমহলে ফের মাওবাদী আতঙ্ক সৃষ্টি করেছে। এর পরই, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী জানায়, আগামী ১৫ দিনের মধ্যেই জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় বড়সড় নাশকতা চালাতে পারে সিপিআই মাওবাদী। তার পরই পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়। সমগ্র জঙ্গলমহলে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।আজ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা প্রথমে পশ্চিম মেদিনীপুর ও পরে ঝাড়গ্রামে গুরুত্বপূর্ণ বৈঠক করলো ডিআইজি এসপি, অ্যাডিশানাল এসপি, ডিএসপি, এসডিপিও সহ সমস্ত থানার আইসি,
ওসিদের নিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *