ফের মাও নামাঙ্কিত পোস্টার আড়ষায়

সাথী দাস, পুরুলিয়া, ৪ মার্চ: আড়ষা থানার জাড়িমোড় ডুংরিডি, সিন্দুরপুর এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে স্থানীয় মানুষজনদের নজরে আসে ওই পোস্টারগুলি। মাওবাদ জিন্দাবাদ দেওয়া ওই লাল কালিতে ছাপা হরফের পোস্টারে ১৩ দফা দাবি উল্লেখ আছে। দাবি পূরণ না হলে আবার জঙ্গলমহলের জেলাগুলিতে আন্দোলন শুরু করতে বাধ্য হবে মাওবাদীরা, তা উল্লেখিত আছে সিপিআই মাওবাদী নামাঙ্কিত এই পোস্টারে।

ওই দাবির তালিকায় একই বিষয় উল্লেখ করা হয়েছে। যা তিন দিন আগে অযোধ্যা পাহাড়ের হিল টপ থেকে বাঘমুণ্ডি ব্লক সদর যাওয়ার রাস্তায় টুরগা, বামনী ফলস সহ সরকারি দফতরের দেওয়ালে উদ্ধার করে পুলিশ। ওই পোষ্টারে বলা হয়েছিল সরকারি ভাতা ও চাকুরির লোভ দেখিয়ে মাওবাদী ছেলেদের রোখা যাবে না। তারা আবার জঙ্গলে ফিরে যাবে বলেও পোষ্টারে দাবি করেছে। এছাড়া আজকের পোস্টারেও একই কথা বলা হয়েছে। কেন্দ্রের পেট্রোপণ্যের মূল্য কমানো, কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। খবর পেয়ে আড়শা থানার পুলিশ গিয়ে পোস্টারগুলো উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *