নির্বাচনের মুখে মাও নামাঙ্কিত পোষ্টার উদ্ধার পুরুলিয়ায়, চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি: নির্বাচনের আগে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলাজুড়ে। গতকাল এবং আজ দুদিন ধরে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, ঝালদা, কোটশিলা এবং বলরামপুর এলাকা থেকে সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলি দেখা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলি উদ্ধার করেছে।

কেন্দ্রের কৃষি আইন বাতিল সহ রাজ্যের স্কুলগুলিতে উন্নত পঠনপাঠনের ব্যবস্থা করার দাবি এবং রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারে পুরনো দল ছুটদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছে মাওবাদীরা। পাশাপাশি রেশন ডিলারদেরও আক্রমন করা হয়েছে পোস্টারে। একইসঙ্গে পোস্টারে মাওবাদীতে যুক্ত থাকা ব্যক্তিদের নিরীক্ষণ করে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। পোষ্টারের নীচে লেখা রয়েছে সিপিআই (মাওবাদী)।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো পোষ্টার উদ্ধারের কথা স্বীকার করে জানান, পোস্টার গুলির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *