পঞ্চায়েত প্রধান ও নির্মাণ সহায়ককে হুমকি দেওয়া মাও পোস্টার উদ্ধার জামবনিতে

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ অক্টোবর:
জামবনি থানার বড়শোল বালিজুড়ি ও সানগ্রাম এলাকা থেকে মঙ্গলবার সকালে মাওবাদীদের নামে লেখা বেশকিছু পোস্টার উদ্ধার করেছে জামবনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে এই পোস্টারগুলি কে বা কারা ওই এলাকার বেশকিছু দেওয়ালে লাগিয়ে এবং ফাঁকা জায়গায় ফেলে দিয়ে যায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলি দেখতে পেয়ে  পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলির উপর মাওবাদীদের নাম করে গাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়ককে হুমকি দেওয়া হয়েছে। প্রধানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির উল্লেখ করা হয়েছে। পুলিশ খবর পাওয়ার পর সকালে ওই এলাকায় গিয়ে পোস্টারগুলি থানায় তুলে নিয়ে আসে। মাওবাদীদের নাম করে কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *