পঞ্চায়েত নির্বাচনের প্রচার মঞ্চে সবংয়ে বিজেপি ও সিপিএম থেকে বহু নেতা কর্মীর তৃণমূলে যোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোমড় বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। আজ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নম্বর দশগ্রাম অঞ্চলে ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভুঁইঞা, ব্লক তৃণমূল সভাপতি ও ১৬ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী শেখ আবু কালাম বক্স, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, বাদল বেরা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অতনু সিংহ সহ বহু আঞ্চলিক নেতা এবং সাধারণ মানুষ। আজকের এই প্রচার মঞ্চে দলের বিজয় উৎসব পালিত হয়।

ইতিমধ্যেই চার নম্বর দশগ্রাম অঞ্চলের ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। আজকের এই সভায় সিপিএম, বিজেপি থেকে বহ নেতা এবং কর্মীরা তৃণমূলের পতকা হাতে তুলে নেন। এদিন মানস ভুঁইঞার হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপি মন্ডল কমিটি ও এসসি এসটি মোর্চার সভাপতি সমীর বিশ্বাস, বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ, বিজেপি সদস্য দুর্গাপদ ঘোড়াই, মন্ডল যুব কমিটির সভাপতি রবি নায়েক এবং নির্দল প্রার্থী নির্মল মন্ডল। সিপিআইএম থেকে হরিপদ বেরা, সিপিআইএম প্রার্থী রেনু শাসমল’ও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

মানস ভুঁইঞা বলেন, পঞ্চায়েতে যারা ২৪৯টা আসনে প্রার্থী দিতে পারে না তারা আবার বড় বড় কথা বলে। সিপিএম ১৪২, বিজেপি ১৭২, কংগ্রেস ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। মোট ২৪৯ টি আসনে যারা প্রার্থী দিতে পারল না গ্রাম পঞ্চায়েতে, তাদেরকে আপনারা কেন ভোট দেবেন? এদিন বক্তব্য রাখতে গিয়ে মানসবাবু বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো অশান্তির বাতাবরণ তৈরি করা যাবে না আমরা দুটি অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, কিন্তু কোনো অভিযোগ এখনও পর্যন্ত নেই। সিপিএম, বিজেপি শুধু টিভির পর্দায় বসে চিৎকার করে। মাঠে থাকে না। তাই সিপিএম, বিজেপি, কংগ্রেসের কর্মীরা আজ দিশাহারা। তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের বলবো, আরো বেশি করে মমতা ব্যানার্জির পরিকল্পনাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে নিজেদের স্বচ্ছ পরিচ্ছন্ন হতে হবে। দলের সঙ্গে যারা ভিতরে ভিতরে বেইমানি, বিশ্বাসঘাতকতা করার চিন্তা করছে তাদেরকে চিহ্নিত করুন। দল কাউকে রেয়াত করবে না।

তিনি বলেন, আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী দেশকে নেতৃত্ব দেবে এবং দেশকে পথ চলা শেখাবেন এটা আমাদের বিশ্বাস। এদিন মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পনাগুলো তিনি তুলে ধরেন। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, এই জগাই, মাধাই ও গদাইদের কাছ থেকে দূরে থাকবেন। এরা ক্ষতিকারক। এরা কোনো দিন মানুষের ভালো করতে পারে না। আপনারা নেত্রীর সঙ্গে থাকুন। নেতার সঙ্গে থাকুন। আমাদের হাত শক্ত করুন। আগামী দিনের গ্রাম পঞ্চায়েতে আরো উন্নয়ন হবে। এখানে দুটি গ্রাম পঞ্চায়েতে আসন এবং একটি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে ভোট হবে। সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন এবং গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *