আমাদের ভারত, হুগলি, ১৯ অক্টোবর: মুহূর্তের প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল বহ ঘরবাড়ি। বহু মানুষ গৃহহীন। গোঘাট ১ নম্বর ব্লকের কাঁঠালি সহ তিনটি গ্রামের বেশ কিছু এলাকায় এই ঘটনা ঘটে। প্রবল ঝড়ে পড়ে গেছে বাড়ির ছাউনি। উপড়ে পড়েছে বহু গাছ। বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে কালো ধোঁয়ার মত করে ঝড় এসে সব ওলট পালট করে দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালসহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

