স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদিয়া, ৭ আগস্ট: ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য চলছে মাটি খোড়ার কাজ। আর তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোড়া। ধস নেমে বাড়িঘর ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা। চিন্তায় ঘুম উড়ছে পরিবারের। নদিয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনা।
জানা যায়, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এমনভাবে মাটি খোড়া চলছে, যখন তখন ধস নেমে ভেঙ্গে যেতে পারে বাড়িঘর। এলাকার মানুষের দাবি, একাধিকবার মানা করা হলেও তারা কথায় কান দেননি।

সেই কারণে তারা চাইছেন, যারা রাস্তার টেন্ডারের কাজ নিয়েছেন তারা একটি লিখিত দিক, যাতে আমাদের কোনও ক্ষতি হয়ে গেলে তারা দায়ভার নেবে। আমরা নিজস্ব সম্পত্তির উপর বসবাস করছি। কিন্তু এমনভাবে মাটি কেটে নেওয়া হয়েছে যখন তখন আমাদের বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছি আমরা। যদিও এ বিষয়ে যারা কাজ করছেন তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

