গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে পালিত হল মন্থন ষষ্ঠী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর: পৌরাণিক রীতি মেনে সন্তানের মঙ্গল কামনায় গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে মহিলারা মহা সমারোহে পালন করলেন মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী বা নদী ষষ্ঠী ব্রত।

এদিন গোপীবল্লভপুর, বর্গীডাঙা, নয়াবাসান, খুন্তি মোড়ে, সামাদী, পিড়াশিমূল, আলমপুর, ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের মহিলারা নদী তীরে অস্থায়ী ভাবে কলাগাছ, হলুদগাছ, বাঁশ গাছ, দধি তৈরির মন্থন দন্ড সহ একাধিক উপাচার প্রতিস্থাপন করে ব্রত পালন করেন। পাশাপাশি সুবর্ণরেখা নদীর জলে মহিলারা সম্মিলিত ভাবে নদীর জলে অর্ঘ নিবেদন করেন।

পুজো সম্পর্কে স্থানীয় এক পুরোহিত সত্যবান ঘোষাল জানান, মন্থন ষষ্ঠী নামে মূলত এই ব্রত পরিচিতি। কোথাও কোথাও আবার একে চাপড়া ষষ্ঠী হিসাবে নামকরণ করা হয়। এই ব্রত মূলত বাড়ির মহিলারা রাখেন সন্তানের মঙ্গল কামনায় কিংবা পুত্র সন্তান কামনায়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠি তিথিতে সুবর্ণরেখা নদীর তীরে অস্থায়ী ভাবে দেবী স্থান প্রতিষ্ঠা করে পুজো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *