তিন দিন ধরে মনসা দেবীর আরাধনা হয় রানাঘাটের ঘোষ পরিবারে, বসে মেলা, ভক্তরা আসেন দূরদূরান্ত থেকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ আগস্ট:
করোনা বিধিকে মান্যতা দিয়ে মঙ্গলবার মনসা দেবীর আরাধনা করলেন নদিয়ার রানাঘাটের আনুলিয়ার ঘোষ পরিবার। প্রায় ১০০ বছর ধরে এই পুজো চলে আসছে। প্রতিবছরই মহাধুমধামে পুজো হয়।

স্থানীয় এক ভক্ত জানান, টাকু ঘোষ নামে এক ব্যাক্তি এই পুজোর সুচনা করেছিলেন। বর্তমানে টাকু ঘোষের পরিবারের অন্যন্য সদস্যরা পুজো করছেন। আগে আনুলিয়া জগপুর রোডের ধারে ঘোষ পরিবার সহ আরো বেশ কয়েকটি পরিবার মিলে এই পুজো হত। কিন্তু কোনও এক অজ্ঞাত কারনে সেখানের পুজো প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়। সেই মনসা পুজো টাকু ঘোষের নিজের জমিতে মন্দির স্থাপন করে গত দু’বছর ধরে করছেন। বাড়িতে হলেও পুজো উপলক্ষ্য ছোট মেলাও বসে। রাতে হয় ঝাপাং অর্থাৎ মনসা গান। আসে জেলা ও জেলার বাইরে থেকে ভক্ত ও দর্শনার্থীরা। অনেকে মনসা দেবীর কাছে মানত করে ফল পেলে তারা মায়ের কাছে তাদের মনস্কামনা পুর্ন হলে পুজো দিতে আসেন।

আনুলিয়ায় বাঁধানো বটতলার কাছে জাগ্রত এই পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। পুজোয় কুমড়ো বলি, পাঁঠা বলি হয়। ঘোষ পরিবারের এই মনসা পুজো হলেও তা এখন আস্তে আস্তে সর্বজনীন হয়ে উঠেছে। তিন দিন ধরে নিষ্ঠার সঙ্গে দেবী মনসার পুজো হয় ৩ দিনের। অনেক মহিলা চুর্নী নদী থেকে স্নান করে রাস্তায় শুয়ে দন্ডি কেটে কেটে আসেন।

এবিষয়ে ঘোষ পরিবারের সদস্য পার্থ প্রতিম ঘোষ বলেন, প্রতি বছরই আনুলিয়া অঞ্চলে কুল দেবী ঘরে আসেন এইসময়ে। আগামী দিনে এই পুজোর ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রার্থনা করেন। এছাড়া, আগামী দিনে এই পুজোকে সামনে রেখে যাতে কোনও সামাজিক কাজে ব্রতী হতে পারেন তার জন্য চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *