TMC, Pingla, পিংলায় নির্বাচনী প্রচার মানস রঞ্জন ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার পিংলা ৯ নম্বর অঞ্চলে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছেন ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। রবিবার তিনি ভাটিয়া বুথ থেকে লক্ষ্মীবাড়ি বুথ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করেন। এই পদযাত্রায় বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন এবং পথচলতি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়।

পদযাত্রার পাশাপাশি বিভিন্ন এলাকায় মিছিল ও জনসংযোগ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বিশেষ করে লক্ষীপাড়ী বুথ এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যায়। সেখানে ডাঃ ভুঁইঞা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি তুলে ধরেন।

এই কর্মসূচির মাধ্যমে পিংলা অঞ্চলের একাধিক বুথে নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। সব মিলিয়ে পদযাত্রা, মিছিল এবং জনসংযোগের মাধ্যমে আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরালো প্রচারের বার্তা দিলেন ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *