পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে বেনেদিঘি জনকল্যাণ হাই স্কুলে ৫,০০০০০ (পাঁচ লক্ষ ) টাকা বিধায়ক তহবিল থেকে স্কুল উন্নয়ন জন্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মানস ভুঁইয়া। এরপর বাদলপুর গ্রামে দলের কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন।

মঙ্গলবার তিনি পঞ্চায়েত অফিসের কর্মচারী এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গে মিলিত হলেন। পরে লুটুনিয়া গ্রামে একটি জনসভায় বক্তব্য রাখেন। পাশে কুচাইপুর বুথে কর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন এবং রাতে দলের এক কর্মীর বাড়িতে নৈশ ভোজ করেন। আজকে মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার সঙ্গে প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ ভুঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, তরুণ মিশ্র, মৌসুমী দাস দত্ত, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি সহ বহু কর্মী এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন।

