জে মাহাতো, মেদিনীপুর, ২৫ মে: আজ সবং বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি ত্রাণ শিবির ঘুরে দেখলেন মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন সবং বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, সবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
দু’নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ হাই স্কুল, তিন নম্বর দাদরা গ্রাম পঞ্চায়েতে চাঁদকুড়ি হাইস্কুল, এক নম্বর বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন বেনেদিঘি হাই স্কুলের ত্রাণ শিবির ঘুরে দেখলেন। সেখানে পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবারের ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ব্যবস্থা করার নির্দেশ দেন। মানসবাবু জানান, এখন পর্যন্ত ১১ হাজার মানুষকে ভিন্ন ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে ৮১টি ত্রাণ শিবির এই মুহূর্তে চালু করা হয়েছে।

