Firearm, Taherpur, আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেপ্তার তাহেরপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ: শনিবার গভীর রাতে বীরনগর এলাকায় তাহেরপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, ধৃতের নাম হৃদয় মজুমদার, বাড়ি বীরনগরের বিলপাড়া এলাকায়। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর পুলিশ। ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *