ঝাড়গ্রামের সভা থেকে ‘দিল্লি ছাড়ো’র ডাক দিলেন মমতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: বুধবার ঝাড়গ্রামের সভা থেকে ‘ভারত ছাড়ো’ দিবসের দিন ‘দিল্লি ছাড়ো’ ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী।

মমতা ঝাড়গ্রামের সভা থেকে বলেন, ‘বাংলায় বাম-বিজেপি-কংগ্রেস এখন জগাই-মাধাই-গদাই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। একদিকে জাতীয় স্তরে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। বিজেপির সঙ্গে ওরা বসে রয়েছে, একবার লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেই নীতি মেনে চলতে হয়। যদি এমন করতে থাকে তবে, বাংলায় আমরা সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে লড়ব। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই তো থাকবেই।’

এখানেই থামেননি তৃণমূল সুপ্রিম। মমতা আরও বলেন, “৪ মাস হয়ে গেল মণিপুর জ্বলছে। বিজেপি জাতি দাঙ্গা লাগিয়ে দেশটাকে টুকরো টুকরো করে দেবে। তাই এবার দিল্লির মসনদে থাকার অধিকার নেই বিজেপির।’ একথায় ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *