“দু’গালেই সপাটে চড় খেলেন মমতা,” পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বললেন সুকান্ত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ জুন: হাইকোর্টে নির্দেশের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তখনই সুকান্ত মজুমদার বলেছিলেন, রাজ্য সরকারের দু’গালে থাপ্পড় না খেলে হয় না। এবারও সুপ্রিমকোর্টে থাপ্পড় খাবে। সুকান্ত মজুমদারের সেই কথাই বাস্তবায়িত হল। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল হাইকোর্টের রায় অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে। এপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “দু’গালেই সপাটে চড় খেয়ে লাল হয়ে ফিরলেন মমতা।”

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে একটি সাংবাদিক বৈঠক করে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবার আগেই তিনি বলেছিলেন মুখ পুড়বে রাজ্যের। যা এদিন চুড়ান্ত হয়েছে। নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের পরেই প্রথমে একগালে চড় খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার সুপ্রিম রায়ে দু’গালেই চড় খেয়ে লাল হয়ে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, এরপরেও হয়তো আমরা দেখবো কোথাও কেন্দ্রীয় বাহিনীকে জিলিপি খাইয়ে, আবার কোথাও লুডু খেলিয়ে বসিয়ে রাখা হবে। তবে তারা এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে লড়াই করেই নির্বাচনে জিতবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *