কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ! মঙ্গলবার ধর্নায় বসছেন মমতা

আমাদের ভারত, ১২ এপ্রিল: আগামী ২৪ ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার বন্ধ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ভোট প্রচারে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেই নিজের ধর্নায় বসার বিষয়টি জানিয়েছেন তৃণমূল নেত্রী।

কমিশনের বিরুদ্ধে এর আগেও তিনি ও তার দল পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন। কিন্তু এবার কমিশনের বিরুদ্ধে সমুখ সমরের নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার জন্য তার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন তিনি।

তৃণমূল সূত্রের খবর মঙ্গলবার দুপুর বারোটা থেকে তিনি গান্ধী মূর্তি পাদদেশে। ধর্নায় যে বসতে চলেছেন সেটি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে মমতা লিখেছেন, “নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি আগামীকাল দুপুর ১২ থেকে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *