আমাদের ভারত, ২৮ নভেম্বর: সুড়ঙ্গে আটক শ্রমিকদের মুক্তির সম্ভাবনা পরিস্কার হতে এ রাজ্যের শ্রমিকদের নিরাপদে নিয়ে আসতে মঙ্গলবার প্রতিনিধি দল পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, ”নতুন দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের লিয়াজোঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বে একটি দল আমাদের লোকদের সাহায্য করার জন্য উত্তর কাশীতে ছুটে গেছে। দলটি উত্তর কাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া
পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিজেদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করবে।
দলটিতে আরও রয়েছে: ১.শুভব্রত প্রামাণিক: মোবাইল 8981200471 ২.সোমনাথ চক্রবর্তী: মোবাইল 8130258750 ও ৩.রাজু কুমার সিনহা: মোবাইল 9968732695। আমাদের তিন জন কর্মীকে নিয়ে চালক এ. কুমার একটি গাড়িতে করে ( নং. WB02AP – 0014; মোবাইল 9971413458) উত্তর কাশীতে চলে গেছে।
কোচবিহারের মনির তালুকদার, হরিণাখালির
সেভিক পাখেরা এবং হুগলির নিমডাঙ্গির জয়দেব প্রামাণিক উত্তর কাশীতে ধসে পড়া সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছেন৷”
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ সিল্কিয়ারা-বারকোট টানেলের মধ্যে প্রবেশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। শ্রমিকদের স্বাগত জানাতে ঘটনাস্থলে ৪১টি ফুলের মালা আনা হয়। রাতের আগেই সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটক ৪১ জনকে বার করে আনা হবে বলে আশায় দেশবাসী।

