“ভোটের পর সব পগারপার, ভোট মিটলেই পুলিশ তো আমাদের” হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৩০ মার্চ: ভোটের সময় ভিন রাজ্যের পুলিশ হোক কিংবা কেন্দ্রীয় বাহিনী আসুক ভোটের সংবাদ পর সবাই পগার পার হয়ে যাবে। ভোটের পর তো পুলিশ আমাদের হয়ে যাবে। সোনাচূড়া সভা থেকেই এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন এখন পরিচালনা করছে সেই কারণেই রাজ্যের পুলিশ একটু বিরোধিতা করবে। পুলিশ অত্যাচার করছে জানি। বাইরে থেকে পুলিশ নিয়ে দালালি করতে এসেছে। তবে ভয় পাবেন না। ওরা তো কদিন। ভোট মিটলি সবাই পগারপার। ভোটের পর পুলিশ তো আমাদের। কেন চিন্তা করছেন?

প্রসঙ্গত নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বারবারই কেন্দ্রীয় বাহিনী, ভিন রাজ্যের পুলিশ নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। সোনাচূড়া সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী।

এর আগে সোমবার নন্দীগ্রামের ঠাকুরচক ও বয়ালের সভা থেকেও ভিন রাজ্যের পুলিশ নিয়ে সরব হয়েছিলেন মমতা। গতকাল তিনি অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের পুলিশের পোশাক কিনে দেওয়া হচ্ছে। আসলে ওরা বিজেপি। গেস্ট হাউজ গুলিতে সব জড়ো করা হচ্ছে। ভোটের দিন ভয় দেখাবে বিজেপি। গ্রাম থেকে বেরোতে দেবে না। এরপরে আজ আবার পুলিশ প্রসঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিলেন, তৃণমূল নেত্রী।

এদিকে দ্বিতীয় দফায় আত্মরক্ষার প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর ব্যাপারে বেনজির অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। নজিরবিহীন এই নির্দেশে কমিশন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলে তারাও আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *