“আগুন নিয়ে খেলছেন মমতা“, তোপ বিজেপির

আমাদের ভারত, ৪ এপ্রিল: হনুমান জয়ন্তী শোভা যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতার প্রেক্ষিতে তোপ দাগলেন বিজেপি-র এ রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

মঙ্গলবার অমিতবাবু মুখ্যমন্ত্রীর বক্তৃতার ভিডিও যুক্ত করে টুইটারে লেখেন, “আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন হনুমান জয়ন্তী শোভা যাত্রার সময় হিংসার বিষয়ে সতর্ক করেছেন। যদি তিনি জানেন যে সেখানে হিংসা হবে, তবে তিনি হিন্দুদের টার্গেট করা এবং হয়রানি করা ছাড়া পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কী করছেন? তাঁকে অবশ্যই পক্ষপাতমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।“

প্রসঙ্গত, সোমবার মমতাকে বলতে শোনা যায়, “আরেকটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব। ৬ তারিখটাও মনে রাখবেন আমাদের ছেলেমেয়েরাও। ৬ তারিখটা… আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু, ওরা যেন দাঙ্গার নামে আবার কোনও প্ল্যান করতে না পারে, এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে করছে। ওরা পাপিষ্ঠ, চোরডাকাত। সব নাটের গুরুকে ধরা হবে। এরা ঘর পোড়াচ্ছে! বুলডোজ়ার নিয়ে মিছিল করছে! বুলডোজ়ার নিয়ে কেউ মিছিল করে? বুলডোজ়ার নিয়ে রাস্তা বানাতে যায়। আর এরা মিছিল করছে!“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *