“তৃণমূলে মমতাকে এখন ভাইপো অভিষেক চ্যালেঞ্জ করছেন”, টুইটে অমিত মালব্য

আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি: এক ব্যক্তি এক পদ, নীতি নিয়ে তৃণমূলে শুরু হয়েছে প্রবল বিতর্ক। প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাইপো অভিষেকের ঠান্ডা লড়াই নিয়ে।

এই পরিস্থিতিতে শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটে লেখেন, “নন্দীগ্রামে পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মর্যাদাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। তাঁকে এখন তার ভাইপো অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করছেন। অভিষেক মমতার সঙ্গীদের প্রভাব কাটার জন্য এক পদে একজনের দাবি করছেন। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কত তাড়াতাড়ি পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণ হারান?

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বড়সড় রদবদল আসে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া দেওয়া হয় মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *