আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী আগে ভবানীপুরে জিতুন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দানে এসেছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী সুজিত দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগদান করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা এই কথাগুলি বলেন।
সভা শেষে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগে ভবানীপুরে জিতুন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী এখন নন এমএলএ মুখ্যমন্ত্রী। ২০২৪- র কথা ছেড়ে দিলাম। ২০১৯ সালের বিগ্রেড প্যারেড গ্রাউন্ড সবাই ইউনাইটেড নেশন করতে গিয়ে আসন কমে গিয়েছিল তৃণমূলের। দিল্লির কথা প্রধানমন্ত্রীর কথা ছেড়ে দিলাম ঐ ভোট নিয়ে আলোচনা না করাই ভালো বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে ত্রিপুরায় আগামী কাল যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে যাবে, না আগরতলা যাবে আমি কি করে বলব, সেটা উনি বলতে পারবেন। তিনি এমন বিরাট মাপের নেতা নন। আমি ৮৭ সাল থেকে রাজনীতি করছি আর এগারো সালে বামফ্রন্টকে তাড়িয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি ল্যান্ড করেছেন। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে।
শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ইসুতে বলেন, দিলীপ দা প্রমোশন পেয়েছেন। সর্ব ভারতীয় সহ সভাপতি হয়েছেন, দিলীপ ঘোষের নেতৃত্বে ১৮ জন সাংসদ ও ৭৭ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি সবচেয়ে সফল নেতা।
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দলত্যাগ করলেও একজন বুথ সভাপতিও তার সাথে যোগদান করেননি। ভালো গায়ক, ভালো ইংরেজি ও হিন্দি ভাষা বলেন কিন্তু রাজনৈতিক ভূমিকা তার নেই এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।
কলকাতা এখনও জলমগ্ন টেমস নদী কলকাতায় নেমে এসেছেন বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

