জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুন: বৃহস্পতিবার এগরাতে কর্মিসভায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পিএসসির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো নিয়ে মমতা ব্যানার্জি চালাকি করছে। কারণ মুখ্যমন্ত্রীর সামনেই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তা সত্বেও তিনি তাকে বিরোধী দলের বিধায়ক প্রতিপন্ন করেই বিরোধীদের এই পদে বসাতে চাইছেন না। বিদেশে পড়াশোনা করা ছাত্র ছাত্রীদের ভ্যাকসিনেশন নিয়ে দিলীপ ঘোষ বলেন, যে সমস্ত ছাত্র ছাত্রী বিদেশে পড়াশোনা করে তাদের উচিত ওখানে যে ভ্যাকসিন গ্রান্টেড তা নেওয়া। তাছাড়া এই ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব বলে তিনি জানান।
ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের চালু হওয়া ২০ লক্ষ টাকা ক্রেডিট কার্ড প্রসঙ্গে বলেন দিলীপ ঘোষ বলেন, এটা নিয়েও রাজ্য সরকার ভাওতাবাজি করছে। যেখানে তিনি ঘোষণা করেছিলেন বাড়ির মহিলাদের ৫০০ টাকা করে দেবেন তাও তিনি দিতে পারেননি। কাশ্মীরে অন্যান্য দলের নেতাদের যেতে বাধা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, উনাকে কে যেতে বারণ করেছে। কখনো তো বাধা দেওয়া হয়নি। উনি পাগল তাই এইসব কথাবার্তা বলছেন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতগুলিতে তৃণমূলের অনাস্থা তোলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ভোটে পিকে জিতেছেন তৃণমূল কংগ্রেস জেতেননি তাই এই পালাবদল চলছে।

