মমতা নির্মম, তাই উত্তর দিনাজপুরে পুলিশ খুনে মুখ খোলেননি, বললেন মোদী

নীল বণিক, আমাদের ভারত, ১২ এপ্রিল:
উত্তর দিনাজপুরে বিহারের পুলিশকর্মীর হত্যার ঘটনায় মমতাকে নির্মম বলে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সোমবার বর্ধমানে প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় উত্তর দিনাজপুরে পুলিস ইন্সপেক্টরকে খুনের ঘটনা নিয়ে মুখ খোলেন। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নীরব তা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে চাকুলিয়ার পান্তাপাড়ায় এক আসামির খোঁজে তল্লাশি চালানোর সময় দুষ্কৃতীরা এক পুলিশ ইন্সপেক্টরকে পিটিয়ে হত্যা করে। মৃত পুলিশকর্মীর নাম অশ্বিনী কুমার। তিনি বিহারের কিশান্গঞ্জ থানায় কর্মরত ছিলেন। মোটর বাইক চুরির তদন্তে কিষান্গঞ্জ থেকে রাজ্যে এসেছিলেন অশ্বিনী কুমার। তাঁর মৃত্যু নিয়ে আজ জনসভায় প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনার রাজ্যে একজন পুলিশ কর্মীর মৃত্যু হল। অথচ আপনি একবারও দুঃখ প্রকাশ করলেন না। সরকারের তরফ থেকে কনো বিবৃতি দিলেন না। এই ঘটনায় আপনার মনকে একবারও ব্যথিত করেনি। অথচ পুলিশকর্মীর মৃত্যুর খবর শুনে তার মা উর্মিলা দেবী প্রাণ হারিয়েছেন।

মোদী বলেন, একজন মায়ের আর্তনাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোঁখে পড়েনি। আপনি এত নির্মম কেন, যে মায়ের কান্না আপনি শুনতে পারেন না। এই ঘটনার নিন্দা আপনার করা উচিত ছিল, তা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *