নন্দীগ্রামে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালকে ফোন মমতার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ এপ্রিল:
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বয়ালের ৭ নং বুথে ভোট পরিচালনা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির মদতে কমিশন ভোট পরিচালনা করছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ জানিয়ে বুথ থেকেই ফোন করেন রাজ্যপালকে।

প্রসঙ্গত, সকাল থেকেই নন্দীগ্রামের বয়ালে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। খবর পেয়ে দুপুরে বয়েলের সাত নম্বর বুথে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, কমিশন বিজেপির মধ্যে বোঝাপড়া চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথামতোই চলছে কমিশন। সেই জন্য সকাল থেকে রিগিংয়ের খবর থাকলেও ব্যবস্থা নেয়নি কমিশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপালকে বুথ থেকেই ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে তিনি অভিযোগ করেন, বয়ালের মানুষ ভোট দিতে পারছেন না। এই সময় পুলিশ প্রশাসন কমিশনের অধীনে, তাই ইচ্ছে থাকলেও তিনি কিছু করতে পারছেন না বলে রাজ্যপালকে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *