“মমতা ব্যানার্জির তৃণমূল কী পচা তৃণমূল?” “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেস আসছে” প্রসঙ্গে কটাক্ষ সুকান্ত’র

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ আগস্ট: মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কী পচা তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চাকরি প্রার্থীদের ৫২০ দিনের বেশি অবস্থানের বিষয়ে তিনি বলেন, বিজেপি ২৪ সালে ক্ষমতায় এলে চাকরি দেবে।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটাতে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মী বৈঠকে যোগ দিয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন সুকান্ত মজুমদার।এদিন দলীয় বৈঠকের আগে নোটা বাজার থেকে নোটা পঞ্চায়েত অফিস পর্যন্ত পদযাত্রা করেন। তারপরে নোটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ছবি লাগান।

একাধিক জায়গায় পোষ্টার পড়েছে ছ’মাস পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেস আসছে। তাহলে এখন যে তৃণমূল কংগ্রেস আছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালান সেটা কী পচা তৃণমূল কংগ্রেস। আসলে রাজনীতিতে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পচা তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূল কংগ্রেস কী দুবাই থেকে আনবেন? কারণ দুমাসে তো তিনবার দুবাই যাচ্ছেন। এভাবেই রাজ্যের একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ নিয়ে রহস্যজনক পোষ্টার পড়া নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার ঝাড়গ্ৰাম জেলা সফরের ফাঁকে তিনি জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি লাগানো কর্মসূচিতে এসে একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন। এদিন সুকান্ত মজুমদারকে চাকরি প্রার্থীদের কলকাতার বুকে ৫২০ দিনের বেশি অবস্থানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,২০২৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় এলে চাকরি দেবে।

পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলের মেয়ের নামে কোম্পানির বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, সিবিআই চাইলে আর্থিক বিষয়ে ইডিকে দিয়ে তদন্ত করাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *