পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, হলদিয়া, ১৫ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য করে তুলেছে। কিছু জায়গায় বিএসএফ চৌকি নেই। সেই সুযোগে এরা ঢুকছে। এখানে এসে উত্তরপ্রদেশের পুলিশ, এনআইএ এদেরকে অ্যারেস্ট করছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ঘুমাচ্ছে। আজি হলদিয়ার ক্ষুদিরাম নগরে বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের জনসংযোগ অফিস উদ্বোধন করতে এসে মঞ্চে ভাষণ দিতে গিয়ে উপরের কথাগুলো বলেন শুভেন্দু অধিকারী।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, কংগ্রেস ভেবেছিল ১০০ বছর রাজত্ব করবে। আজ বিধানসভায় তাদের একজনও বিধায়ক নেই। সিপিএমও ভেবেছিল ১০০ বছর রাজত্ব করবে। কিন্তু বিধানসভায় তাদেরও একজনও নেই। পৃথিবীটা গোল। শুভেন্দু অধিকারীকে অত সহজে রোখা যায় না। আমি জানি এইসব কাজ যারা করছে তাদের আমি কার্ড বানিয়ে রেখেছি। সময়ে ব্যবস্থা হবে।

তৃণমূলের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলকে আমি এখন তোলামূল বলি। তোলামূলের সঙ্গে কিছু জেহাদী আছে যারা পাকিস্তান জিতলে পটকা ফাটায়। আর আছে কিছু পুলিশ বাবা। পুলিশ বাবাদের বলে রাখি আমি পাথর খাওয়া লোক। রানীচকে লোকে পাথর ছুঁড়ছিল আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাদের পরের দশ বছর আমাকে স্যালুট করতে হয়েছে গাড়ির দরজা খুলে দিতে হয়েছে। তাই তিনি পুলিশকে এখনই সাবধান হতে বলেন।

হাইকোর্টের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন হাইকোর্ট কখনো কাউকে বা কোনও রাজনৈতিক দলকে সাহায্য করে ভোট জেতাতে পারে না। হাইকোর্টের রায়ে যাতে সুষ্ঠুভাবে ভোট হয়, মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে সেটা দেখার। কোনও কোর্টের রায়কে আমরা উপেক্ষা করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *