নাটক করলে বড় অভিনেত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: নাটক করলে বড় অভিনেত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেহালায় নির্বাচনী প্রচার করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা পুর নির্বাচনের প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কাউন্সিলারদের কাজ করতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। কাজ না করে তৃণমূলে থাকা যাবে না। এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন, দল কাউন্সিলারদের দূর্নীতির দায় নেবে না।

এই মন্তব্যের প্রেক্ষিতেই আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “উনি ভালো অভিনেত্রী। ভোটের আগে কাউন্সিলারদের খারাপ দিকগুলি ভাবা উচিত ছিল। তখন ভাবেননি। আর এখন ভোটের সময় সবটা ভাবছেন। আসলে উনি নাটক করছেন। নাটকে অভিনয় করলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো অভিনেত্রী হতে পারতেন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি নাটকে অভিনয় করার পরামর্শও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি কলকাতা পুর নির্বাচনে বিজেপি ভালো করবে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল পুর নির্বাচনে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। দলের বিধায়কদের পুত্ররাই প্রার্থী হয়েছেন। পুরসভার এমআইসির পরিবারের সদস্যরা প্রার্থী হয়েছেন। এমকি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে তাঁর বৌদি কাজরি মুখোপাধ্যায়ও প্রার্থী হয়েছেন। এককথায় তৃণমূলের অনেক নেতা পরিবারতন্ত্রের এই নীতী মানতে পারছেন না বলে দাবি করেন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *