আমাদের ভারত, ১৬ মে: বুদ্ধপূর্ণিমায় টুইটে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, “বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের সকলের জন্য শান্তি, অহিংসা, ঐক্য এবং ভালবাসার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করুক।“

জন্ম, বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ লাভ—এই তিন অনন্য ঘটনা একই দিনে তথা বৈশাখী পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়েছিল বলেই বৈশাখী পূর্ণিমা বিশ্বময় বুদ্ধপূর্ণিমা নামে সর্বাধিক পরিচিত। বৌদ্ধরা এক বৈশাখী পূর্ণিমা থেকে আরেক বৈশাখী পূর্ণিমা পর্যন্ত সময়কালকে এক বুদ্ধবর্ষ হিসেবে হিসাব করে থাকেন।

