জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের সাফল্যে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ২৭ জুলাই: জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের সাফল্যে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাতে তিনি লিখেছেন, “ভারত সরকার কর্তৃক আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা শীর্ষসম্মেলনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পিপিআইইউসিডি পরিষেবাগুলিতে অনুকরণীয় মানের জন্য দ্বিতীয় পুরস্কার জিতেছে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।”

প্রসঙ্গত, পিপিআইইউসিডি-র পুরো অর্থ ‘পোস্টপার্টুম ইন্ট্রুটেরাইন কনট্রাসেপ্টিভ ডিভাইস’। এটির সঙ্গে পরিবার পরিকল্পনায় মহিলাদের প্রত্যক্ষ অংশ নেওয়ার বিষয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *