আমাদের ভারত, ২৩ জানুয়ারি: “আজ বসন্ত পঞ্চমীতে যৌবন এসো নতুন স্রোতে, ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন হতাশাকে করো ছিন্ন।”
৩ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিয়ো-সহযোগে শুক্রবার এক্সবার্তায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।”

