পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে নির্দোষ হিন্দুদের উপর অত্যাচার করছে মমতা সরকারের পুলিশ, অভিযোগ দেবদত্ত মাজির

আমাদের ভারত, ১৬ জুন: নবী বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের বেশ কিছু জেলায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের তাণ্ডবে ইন্টারনেট বন্ধ থেকে শুরু করে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু বিজেপি নেতা দেবদত্ত মাজির অভিযোগ, ওই সব উত্তপ্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে নির্দোষ হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে।

টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিজেপি নেতা দেবদত্ত মাজি অভিযোগ করেছেন, নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরিতে ডেপুটি এসপি মত্তাকিনুর রহমান নির্দোষ হিন্দুদের উপর টিয়ার গ্যাসের শেল ও লাঠিচার্জের অর্ডার দিয়েছেন। শুধু তাই নয় ভুয়ো কেসে ফাঁসিয়ে হিন্দুদের গ্রেপ্তার করা হয়েছে ও লকআপে তাদের উপর অকথ্য অত্যাচার চলছে। তার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে বিক্ষোভের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিরাপরাধী হিন্দুদের উপর অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তার দাবি, অত্যাচারিত দুটি পরিবার তার বাড়িতে শরণ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যান্য পোস্টে তিনি অভিযোগ করেছেন, উত্তপ্ত এলাকায় হিন্দুদের এত ভয় দেখানো হয়েছে যে বেশকিছু পরিবার প্রাণভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আর এই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *