আমাদের ভারত, কলকাতা, ১২ জানুয়ারি: টুইটারে স্বামীজীকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি স্বপ্নদর্শী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়।“
এর আগে টুইটারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।” – স্বামী বিবেকানন্দর শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার উপর এই শিক্ষা সর্বদা প্রাসঙ্গিক থাকবে এবং ভারতের যুব সমাজকে অনুপ্রাণিত করবে।

