সোনালি চক্রবর্তীর প্রয়ানে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, কলকাতা, ৩১ অক্টোবর: অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়ানে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় জানানো হয়েছে, “বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।

তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। সোমবার ভোর ৪টেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালি। সেই পুরনো অসুস্থতাই মাথাচাড়া দিয়ে উঠতে এ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *