সিকিমের দুর্ঘটনায় শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৪ এপ্রিল: সিকিমের দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “সিকিমের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যাথিত। তুষার ধসের কারণে দেশ বহু মূল্যবান প্রাণ হারিয়েছে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

প্রসঙ্গত, এদিন সকাল ১১টা ১০ মিনিট নাগাদ গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে হঠাৎই তুষার ধস নেমে আসে। সেনা সূত্রে খবর, সেই সময় ৫-৬টি গাড়ি বিপর্যয়ের কবলে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ২০ থেকে ৩০ জন পর্যটক তুষার ধসের নীচে চাপা পড়েন। এঁদের মধ্যে সাত জন পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিবৃতি দিয়ে সেনা জানিয়েছে, মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *