আমাদের ভারত, কলকাতা, ২৩ আগস্ট: মিজোরামে নির্মীয়মান সেতু দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে তিনি লিখেছেন, “আজ মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতুর মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি হতবাক। এর ফলে আমাদের মালদা জেলার কয়েকজন সহ বেশ কিছু সেখানে স্থানীয় কর্মী প্রাণ হারিয়েছে।
আমার মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি, মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার/সহায়তা অভিযানের জন্য সমন্বয় করতে। মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছানোর জন্য বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব।
দুস্থদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর।“ প্রসঙ্গত, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

