মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র প্রতিবাদী কন্ঠ, তাই তাঁর গলা টিপে দেওয়ার চেষ্টা হচ্ছে, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৩ মার্চ:
“ভারতবর্ষে একজন মহিলাই প্রতিবাদী কন্ঠ। যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষে আর কোনও প্রতিবাদী মুখ নেই যে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করতে পারে। আমাদের নেত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার বানিয়েছেন। তাঁরা এয়ারপোর্টে নামছেন তারপর হেলিকপ্টারে করে সভা করতে যাচ্ছেন। শনিবার বিকালে হাবড়া বিধানসভা এলাকার মছলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের রাজবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভায় এসে এই কথাই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

নরেন্দ্র মোদী ভালো করেই জানেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা এরাজ্যে ৫০ টা সিটও পাবে না। তাই তারা হিংসাত্মক রাজনীতিতে নেমেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত কর। নন্দীগ্রামে আঘাত করেছিল, কিন্তু তিনি বেঁচে গেছেন। মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে বলেই আমাদের ছোট খাটো কর্মী সভা জনসভায় পরিনত হচ্ছে।” এবার জিতলে হাবড়ার আরও উন্নয়ন করবেন বলে কর্মিসভায় বলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *